ফরিদপুরের ভাঙ্গায় মাদকবিরোধী অভিযানে পুলিশ ২৭ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৬ লাখ টাকা মুল্যের ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে ভাঙ্গা থানায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে ২৩টি মামলা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিরাজ হোসেন মঙ্গলবার বিকালে স্থানীয় সাংবাদিকদের জানান, সারাদেশে মাদকবিরোধী অভিযান অব্যহত আছে। সরকারের পক্ষ থেকে মাদক নিয়ন্ত্রন করার ব্যপারে জিরো টলারেন্স দেখাতে বলা হয়েছে।
তিনি আরো বলেন, আমাদের অভিযানে কারনে মাদক ব্যবসায়ীরা এলাকা ছেড়ে পালিয়েছে তবে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের ধরতে পুলিশ মাঠে কাজ করছে। আমরা এসব অভিযানে মাদক ব্যবসায়ীদের আটকসহ তাদের কাছ থেকে প্রায় ২ হাজার পিচ ইয়াবা ও বেশ কিছু গাঁজা উদ্ধার করি। আমরা চাই সমাজ থেকে মাদক নির্মুল হয়ে যাক।
ইত্তেফাক/নূহু
