খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেককে সংবর্ধনা দিয়েছে খুলনা মহানগর জাতীয় পার্টি-জেপি। বুধবার বিকালে নগরীর দোলখোলা কাজী বাড়ির মাঠে তাকে এ সংবর্ধনা দেয়া হয়। এ সময় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর জেপির সভাপতি এম এস রাশিদা করিম। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর জেপির সাধারণ সম্পাদক কাজী মাসুদ আহম্মেদ।
প্রধান অতিথির বক্তৃতায় মেয়র তালুকদার আব্দুল খালেক খুলনা মহানগরকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত তিলোত্তমা নগরী গড়ে তোলার জন্য জাতীয় পার্টি জেপিসহ নগরবাসীর প্রতি আহবান জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনাকে একটি আদর্শ মহানগরী হিসাবে গড়ে তোলার জন্য আমাকে ১৪ দলীয় মেয়র প্রার্থী হিসাবে মনোনয়ন এবং আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। এই জন্য আমি আপনাদের নিকট কৃতজ্ঞ। আমি আমৃত্যু খুলনাবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।
সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জাতীয় পার্টি জেপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন এবং জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ।
উপস্থিত ছিলেন ২৭ নম্বর ওয়ার্ড নবনির্বাচিত কাউন্সিলর জেড. এ মাহামুদ ডন, সংরক্ষিত ওয়ার্ডেও কাউন্সিলর লুৎফুন্নেছা, খুলনা জেলা জেপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক মো. মোশারেফ হাওলাদার, প্রফেসর আজিজ, ডা. জেডি গোলদার, মো. বাদল মুন্সী, আব্দুল্লাহ আল মামুন, শেখ বোরহান উদ্দীন, রেবা খাতুন, তরুণ কুমার শীল, মো. নুরুল হুদা, ওসমান গণি, যুব নেতা নুরুল ইসলাম হিরা, আলাউদ্দীন হোসেন, ছাত্র নেতা মো. নাজমুল হুদা, আবু হাসান, আবু হোসেন, আলিমুল বিশ্বাস, ইমাম মেহেদী, প্রণব পাল, আরিফ হোসেন, মহিলা নেত্রী ডা. শামীম আরা পারভীন, সালমা ইয়াসমিন রিনা, খাদিজা পারভীন, নাজমা আক্তার হাফসা, পাখি আক্তার, পারুল বেগম, সায়েলা আফরিন, শ্রমিক নেতা তপন কুমার, আকিজুজ্জামান রিপন, ইব্রাহিম হাওলাদার, অশোক কুমার ঘোষ, উত্তম কুমার, এমদাদুল হক, বাচ্চু হাওলাদার, সাহিন সজিব, মনোরঞ্জন ঘোষ, কৃষক পাটি নেতা মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা নাজির মোল্লা, ওলামা পাটি নেতা মাওলানা ফারুক, মুফতি আব্দুল মুসফিক প্রমুখ।
পরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা ফারুক।
ইত্তেফাক/কেআই
