ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ নয়: হাইকোর্ট

আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ০০:৪৬

হাইকোর্ট বলেছে, পবিত্র শবে বরাত ধর্মীয় বিষয়। এটা পালনের জন্য ইতোমধ্যে দিন ধার্য করা হয়েছে। এখন এ বিষয়ে আমরা কোনো হস্তক্ষেপ করব না। গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানিকালে বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ মন্তব্য করেন।

এর আগে রিটকারীদের আইনজীবী তৈমুর আলম খন্দকার বলেন, চাঁদ দেখায় বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বনের জন্য সরকারকে আদালত নির্দেশনা দিতে পারে। আদালত বলেন, বিশ্বের বিভিন্ন দেশে চাঁদ দেখার ক্ষেত্রে কি ধরনের পদ্ধতি অনুসরণ করা হয় সেগুলো দেখুন এবং তা সংযুক্ত করে আবেদন নিয়ে আসুন। তখন দেখব।