উলিপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

আপডেট : ০৭ জুন ২০১৮, ১৪:৩২
কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীর চরে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 
 
জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বজরা ইউনিয়নের তিস্তা নদী বিচ্ছিন্ন চর সাতালস্কর গ্রামের ছালেহা বেগম (৫০) ঝড়ের সময় গরু আনতে যান। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। 
 
তিনি ঐ গ্রামের সেলিম উদ্দিন কাউয়ার স্ত্রী এবং বাউলশিল্পী শাপলা সরকারের মা বলে জানা গেছে। 
 
ইত্তেফাক/কেকে