উদ্ধার হলেন অপহৃত পাকিস্তানি নারী সাংবাদিক

আপডেট : ০৭ জুন ২০১৮, ১৬:৫৪

ঢাকঢোল পিটিয়ে পাকিস্তান সেনাবাহিনীদের কড়া সমালোচনা করতেন গুল বুখারি। এ কারণে হয়তো গুম হয়েছেন পাকিস্তানি এই সাংবাদিক। গতকাল আকস্মিকভাবে কয়েকজন মুখোষধারী লাহোর থেকে তাকে অপহরণ করে। অপহরণকারীরা সাদা পোশাকে ছিল বলে জানান কয়েকজন প্রত্যক্ষদর্শী।

অবশ্য অপহরণের কয়েক ঘন্টার মধ্যে মুক্তি পেয়ে যান এই নারী সাংবাদিক। পাকিস্তানে মত প্রকাশের স্বাধীনতা বরাবরই গলায় কাটা আটকে যাওয়ার মত ভয়াবহ অবস্থায়। আসছে নির্বাচনকে কেন্দ্র আরো কঠোর অবস্থা বিরাজমান। কিন্তু গুল বুখারি প্রকাশ্যে সেনাদের সমালোচনা করে আসছিলেন।

 

অপহরণের দিন গুল একটি শো রেকর্ড করতে স্টেশনে যাচ্ছিলেন। এই সময়েই অপহরনের শিকার হন তিনি।
 

এই ঘটনা ছড়িয়ে পড়লে দেশটিতে ব্যাপক সমালোচনার ঝড় উঠে। মানবাধিকার কর্মীরাসহ সকল স্তরের মানুষ এর বিরুদ্ধে কথা বলতে শুরু করে। দেশটির পদচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম শরিফও নিন্দা জানিয়ে টুইট করেন। চারিদিকে একপ্রকার হইচই পড়ে যায়।


তবে অপহৃত হওয়ার কয়েক ঘন্টা পর গুলের স্বামী জানান, গুলকে মুক্তি দেয়া হয়েছে এবং এখন তিনি ভালো আছেন।

ইত্তেফাক/এস.আর/নূহু