সুফি ফারুকের উদ্যোগে মা-বোনদের জন্য 'বিশেষ পরামর্শ সভা' কার্যক্রমের আওতায় বৃহস্পতিবার কুষ্টিয়ার কুমারখালী অঞ্চলে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। উপজেলার কয়া ইউনিয়নে রায়ডাঙ্গা মণ্ডল পাড়ার নারীদের এ সময় স্বাস্থ্যসেবা ও পরামর্শের পাশাপাশি বিনামূল্যে প্রাথমিক ওষুধ প্রদান করা হয়।
পরামর্শ সভার উদ্যোক্তা তথ্য প্রযুক্তিবিদ ও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুফি ফারুক ইবনে আবুবকর বলেন, আমাদের দেশের মা ও বোনেরা গ্রাম পর্যায়ে এখনো নিগৃহিত হয়। আর এ কারণেই তারা তাদের বিভিন্ন শারীরিক সমস্যাগুলো কাউকে জানায় না। সারা জীবন পরিবারের জন্য শ্রম দিয়ে একজন মা কাউকে তার সমস্যার কথা না জানিয়ে এক সময় কঠিন অসুখে মারা যান। কুমারখালী-খোকসায় তেমনটি যেনো না হয় সে কারণেই আমার এই উদ্যোগ।
সুফি ফারুক আরো বলেন, আমার এলাকার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চালু করা হয়েছে শেখ হাসিনা ফ্রি হেলথ ক্যাম্প। এটি প্রধানমন্ত্রীর তরফ থেকে আমার এলাকার মানুষের কাছে স্বাস্থ্য সেবা উপহার।
IMG0
মা-বোনদের পরামর্শ সভায় উপস্থিত স্বাস্থ্য কর্মী আলেফা খাতুন বলেন, দেশের গ্রাম পর্যায়ের মা ও বোনরা এখনো নিগৃহিত। তাই অনেক মা-বোন তাদের সকল সমস্যা প্রকাশ করতে পারে না ফলে বিভিন্ন সময় বিভিন্নভাবে নানান কঠিন অসুখে ভুগে মারা যান। এ সব নিগৃহিত ও সুবিধা বঞ্চিত মা-বোনদের জন্য সুফি ফারুকের ‘মা-বোনদের জন্য পরামর্শ সভা কার্যক্রম’ একটি মহৎ উদ্যোগ। এমন একটি মহৎ উদ্যোগ গ্রহণ করায় সুফি ফারুক ইবনে আবুবকর ভাইকে ধন্যবাদ জানাই।
নার্স গুলশান আফরোজ জুঁই (ডিল্পোমা-ইন নার্সিং) জানান, গ্রাম পর্যায়ের মা ও বোনদের জন্য সুফি ফারুকের ‘মা-বোনদের জন্য পরামর্শ সভা কার্যক্রম একটি মহৎ উদ্যোগ। এমন একটি উদ্যোগের কারণে সুফি ফারুক ভাইকে ধন্যবাদ জানাই। এ কার্যক্রমের আওতায় গ্রাম অঞ্চলের মা ও বোনদের স্বাস্থ্য সেবা পরামর্শের পাশাপাশি বিনামূল্যে প্রাথমিক ওষুধ প্রদান করা হবে যাতে করে গ্রাম অঞ্চলের মা-বোনেরা অনেক কঠিন অসুখের থেকে নিজেকে রক্ষা করতে পারবে।
IMG1
কয়া ইউয়নিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসন ১.২.৩ নং ওয়ার্ডের সদস্য তাসলিমা আক্তার তন্নি এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, সুফি ফারুক বিভিন্ন সময় বিভিন্নভাবে গ্রামীণ সুবিধা বঞ্চিত মানুষের জন্য ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করে আসছেন। তার এসব মহৎ উদ্যোগে দেশের গ্রাম অঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষ উপকৃত হবেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়তে সহায়তা করবে বলে আমি মনে করি।
শেখ হাসিনা কমিউনিটি সেলাই কেন্দ্রের সমন্বয়কারী আশরাফুল নাহার শিল্পী বলেন, কুষ্টিয়া-৪ আসন থেকে মনোয়নন প্রার্থী সুফি ফারুক ভাই গ্রামীণ সুবিধা বঞ্চিত মানুষের জন্য মহৎ উদ্যোগ গ্রহণ করে আসছে। গ্রামীণ মা-বোনদের আর্থিক ভাবে স্বাবলম্বী করতে সুফি ফারুক পরামর্শ সেবার আওতায় গ্রামীণ মা বোনদের জন্য ফ্রি সেলাই প্রশিক্ষণ চালু করেছেন। সেখানে প্রশিক্ষণ শেষে অনেকেই আজ স্বাবলম্বী।
কুমারখালী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুভাষ দত্ত বলেন, সুফি ফারুক ইবনে আবুবকর ভাইয়ের এমন উদ্যোগে গ্রামের সুবিধা বঞ্চিত মানুষ উপকৃত হবেন। তার এ মহৎ উদ্যোগের কারণে কুমারখালী উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই।
