ভূঞাপুরে যমুনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরো দুইজন। শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে।
মৃত জয়দেব হালদার উপজেলার বেতুয়া পলশিয়া গ্রামের ধলু হালদারের ছেলে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার গোবিন্দাসীতে যমুনা নদীতে ভোরে মাছ ধরতে যান জয়দেবসহ আরো দুইজন জেলে। নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই জয়দেব মারা যান। এসময় তার সঙ্গে থাকা দুইজন গুরুতর আহত হন।
ইত্তেফাক/আরকেজি
