যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির বলেছেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে এ দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটে। দেশের উন্নয়ন ঘটে। শুক্রবার সন্ধ্যায় যশোরের চৌগাছা ডিভাইন সেন্টারে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ‘ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি মনির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। তাই নৌকার বিজয়ের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপি-জামায়াত যে কোন সময় আবার আঘাত হানতে পারে। তাদের সকল সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে সকলকে সজাগ থাকতে হবে।
চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরীর আমন্ত্রণে এবং সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ সাহাজান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইবাদত হোসেন, চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শামীম উদ্দীন।
আরও উপস্থিত ছিলেন, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মাস্টার সিরাজুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক দেবাশীষ মিশ্র জয়, উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম রাজ, উপজেলা কৃষকলীগের সভাপতি মাস্টার নুর আহম্মেদ প্রমুখ।
ইত্তেফাক/এমআই
