ব্রাহ্মণবাড়িয়ায় আদালতে নির্মানাধীন ভবনের মাচা ভেঙে নিহত ১

আপডেট : ১০ জুন ২০১৮, ১৫:৪৭
আজ রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় কাউতলী এলাকায় নির্মানাধীন চিফ জুডিশিযাল ম্যাজিস্ট্রেট আদালতের ১০ তলা ভবনের নির্মান কাজের মাচা ভেঙে ১জন নিহত হয়েছেন। এ সময় আরও  ৩ জন গুরুতর আহত হন। নিহত ব্যক্তির নাম মনির হোসেন (৩৫)। আহতরা হলেন, আনোয়ার হোসেন, জুরু মিয়া ও জহিরুল।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর পৌনে বারোটার দিকে আদালতের নির্মানাধীন ১০ তলা ভবনের কাজ চলছিল। এ সময় হঠাৎ নির্মান কাজের মাঁচা ভেঙ্গে দুই শ্রমিক মালামালসহ নিচে চলাচলকারী দুই পথচারীর ওপর পড়ে যায়। এ সময় শ্রমিকসহ চারজন গুরুতর আহত হন। তাদেরকে দ্রুত উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মনির হোসেন নামে একজনকে মৃত ঘোষণা করেন।
 
বাকি আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনার পর আদালত প্রাঙ্গনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 
ইত্তেফাক/নূহু