ভারত সীমান্ত ঘেষা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চেচড়া সীমান্ত এলাকা থেকে ১ কেজি সোনাসহ সোহেল রানা (২৪) নামে এক সোনা পাচারকারীকে আটক করেছে বিজিবি। সোমবার সকালে তাকে আটক করা হয়। সোহেল পার্শ্ববর্তী বাগজানা গ্রামের মৃত নূর মোহাম্মদ ছেলে।
জয়পুরহাট বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) কয়া ক্যাম্পের টহল দল গোপন সংবাদে জিরো পয়েন্ট এলাকায় সোহেলকে চ্যালেঞ্চ করে। এ সময় তার দেহ তল্লাশি করে ১ কেজি সোনা উদ্ধার করা হয়। জয়পুরহাট ২০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল রাসেদ মো. আনিসুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএম
