টুঙ্গিপাড়ায় ৬টি দোকানে অগ্নিকাণ্ড

আপডেট : ১১ জুন ২০১৮, ১৫:৪৫
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাজারে আগুনে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাট ঘটে।
 
টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সাইফুল ইসলাম এ খবর নিশ্চিত করে জানান, খবর পেয়ে টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের দুইটি ও জেলা সদরের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষক্ষতির পরিমান এখনো নিরুপন করা হয়নি বলে জানান ওই কর্মকর্তা। 
 
আগুনে ইসমাইল খানের মুদি ও লেপ-তোষকের দোকান, বিকাশ সাহার হোটেল, কবির শেখর তুলার দোকান, মোজাহিদ কাজীর মুদি দোকান এবং তুহীন শেখের ওয়ার্কসপ পুড়ে গেছে।
 
টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাকিব হাসান তরফদার ঘটনাস্থলে ছুটে যান।
 
ইত্তেফাক/নূহু