শতভাগ বিদ্যুতায়িত হলো ঝিকরগাছার বেজিয়াতলা-মোহিনীকাটী

আপডেট : ১১ জুন ২০১৮, ১৮:৪২
ঐতিহ্যবাহী যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের প্রত্যন্ত দুটি গ্রাম বেজিয়াতলা-মোহিনীকাটী। সন্ধ্যা হলেই গ্রামটি ডুবে যেত নিকষ অন্ধকারে। বিদ্যুতের দাবি নিয়ে যুগের পর যুগ অপেক্ষা করতে হয়েছে এলাকাবাসীকে।
 
শনিবার সকালে উপজেলার বেজিয়াতলা মাদরাসা মাঠে বিদ্যুৎ উদ্বোধন অনুষ্ঠানের মধ্য দিয়ে বেজিয়াতলা-মোহিনীকাটী গ্রামে ১১০টি পরিবারের মাঝে বিদ্যুৎ বিতরণ করা হয়। ৮১ লাখ টাকা ব্যয়ে ৪ কিলোমিটারব্যাপী এ বিদ্যুৎ উদ্বোধনের মাধ্যমে গ্রাম দুটির শতভাগ বিদ্যুতায়ন হলো। যশোর-২ আসনের এমপি মনিরুল ইসলাম মনির এ অনুষ্ঠানে উপস্থিত থেকে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন।
 
ডাক্তার আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঝিকরগাছা উপজেলা কৃষি অফিসার দীপঙ্কর দাশ, ডিজিএম দেবাশীষ ভট্টাচার্য্য। আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ নেতা বাবরজান বরুণ, উপজেলা কৃষকলীগের সভাপতি আহমেদ ফারুক শান্তি, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, সাংবাদিক বিমল রায়, কাদের, মহিলা নেত্রী তরুণা বেগম তরু, ছাত্রনেতা হাসানুল ফয়েজ মজনু প্রমুখ।
 
ইত্তেফাক/নূহু