গোপালপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

আপডেট : ১১ জুন ২০১৮, ১৯:০৬
গোপালপুরে সাপের কামড়ে নূর মোহাম্মদ জেদনী (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার রাতে নগদা শিমলা ইউনিয়নের উত্তর পাথালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের আঃ হামিদের ছেলে ও মজিদপুর ক্যাডেট মাদ্রাসার ২য় শ্রেণির ছাত্র।
 
জানা যায়, ওই দিন বিকালে বাড়ি ফেরার পথে একটি বিষাক্ত সাপ তাকে ছোবল দেয়। রাতে গোপালপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/নূহু