সাদুল্লাপুরে এক বৃদ্ধার লাশ উদ্ধার

আপডেট : ১১ জুন ২০১৮, ১৯:৫৩
সাদুল্লাপুরের কামারপাড়া ইউনিয়নের উত্তরহাট বামুনি গ্রাম থেকে সোমবার ভোর রাতে জুলেখা বেগম (৮০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জুলেখা বেগম ওই গ্রামের ফরিদ মন্ডলের স্ত্রী। 
 
পুলিশ জানান, রবিবার রাতে জুলেখা বেগম নিজ শয়ন ঘরে এবং অতিরিক্ত গরমের কারণে তার স্বামী ওই ঘরের বারান্দায় ঘুমিয়ে পরেন। রাত আনুমানিক আড়াইটার দিকে ঘুম থেকে জেগে ফরিদ মন্ডল ঘরের দরজা খোলা দেখে আলো জ্বালিয়ে দেখতে পান জুলেখা বেগম ঘরের মেঝেতে পড়ে আছেন। কিন্তু তার গলার সোনার চেন ও কানের দুল নাই।
 
সাদুল্লাপুর থানার ওসি (তদন্ত) এমরানুল কবীর জানান, খবর পেয়ে পুলিশ ভোরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে পাঠান। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়নি। 
 
তিনি আরো জানান, ধারনা করা হচ্ছে কোন ছিঁচকে চোর তার গলার সোনার চেইনসহ অন্যান্য সোনার অলংকার চুরি করতে এসে তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে।
 
ইত্তেফাক/নূহু