ফেনীর ছাগলনাইয়ার 'মহামায়া গণপাঠাগার'-এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে শাড়ি, পাঞ্জাবী ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। গরীব ও মেধাবী শিক্ষার্থীদের দেয়া হয় ঈদের নতুন জামা।
সোমবার চাদঁগাজী হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তাহেরা বেগম এ কার্যক্রমের উদ্বোধন করেন। সেসময় আরো উপস্থিত ছিলেন, চাদঁগাজী হাইস্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক জনাব লায়লা স্যার, প্রভাষক জনাব মোরশেদ হোসেন , মহামায়া গণপাঠাগারের সভাপতি মো. ইউনুছ খান, সহ-সম্পাদক মো. মোরশেদ আলম, সমাজকল্যাণ সম্পাদক মো. উল্লাহ আলীসহ পাঠাগারের সদস্যরা।
মহামায়া গণপাঠাগারের সভাপতি মো. ইউনুছ খান বলেন, আমরা সবার মাধ্যে বই ছড়িয়ে দেয়ার পাশাপাশি শুরু থেকেই বিভিন্ন সামাজিক কার্যক্রম করে থাকি। এটা তার একটা অংশ। আমরা চাই সবাই সবার জায়গা থেকে অসহায়দের পাশে দাঁড়াক।
উল্লেখ্য, ২০০১ সালে ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়ায় কয়েকজন তরুণ গড়ে তোলে ‘মহামায়া গণ পাঠাগার’। মহামায়া ইউনিয়নের চাঁদগাজীতে গড়ে তোলা এই পাঠাগার এখন জ্ঞানের আলো ছড়াচ্ছে সমাজের সকল শ্রেণীর মানুষের মধ্যে। অজানা তথ্য, জ্ঞান-বিজ্ঞান ইতিহাস, ঐতিহ্য সবকিছুর খোঁজ মেলে এখন এ পাঠাগারে। নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়ার কারণে বাংলাদেশ সরকারের ৩টি মন্ত্রণালয় (সমাজকল্যাণ মন্ত্রণালয়, সাংস্কৃতিক মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়) স্বীকৃতি প্রদান করে পাঠাগারটিকে। এটিই এখন পর্যন্ত ৩টি মন্ত্রণালয় অনুমোদিত ফেনী জেলার একমাত্র পাঠাগার।
