মহেশখালী উপজেলার হোয়ানক পানিরছড়া এলাকায় পাহাড় ধসে অাবুল কালাম প্রকাশ বাদশা মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই এলাকার মৃত অালী চাঁন এর পুত্র। এ সময় তার শিশুপুত্র অানোয়ার হোসেনও (৮) মাটি চাপা পড়ে অাহত অাহত হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, পানির ছড়া মতিরবর পাড়ায় অাজ সকাল ৬টায় এ ঘটনা ঘটে।
সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ এ প্রতিবেদককে জানান, বাড়ির অদূরে নিজের সবজির ক্ষেত দেখতে গেলে পাশের ভাঙা পাহাড়ের একটি অংশ ধসে বাদশার মিয়ার ওপর পড়ে। এতে তিনি মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিবারকে ২০ হাজার টাকা অনুদান দিয়েছে মহেশখালী উপজেলা প্রশাসন।
ইত্তেফাক/নূহু
