দীঘিনালায় ইঞ্জিনচালিত নৌকা ডুবে ২জন নিখোঁজ

আপডেট : ১২ জুন ২০১৮, ২০:০০
খাগড়াছড়ির জেলার দীঘিনালা উপজেলার হাসিনসনপুর এলাকায় আটকে পড়া বন্যার্তদের উদ্ধার করতে গিয়ে ইঞ্জিনচালিত নৌকাসহ ২জন নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার বেলা ৪টার দিকে এই ঘটনা ঘটে।
 
জানা গেছে, হাসিনসনপুরের খালকুলপাড়া এলাকায় পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় আটকে পড়েছিলো বেশ কয়েকটি পরিবার। তাদেরকে উদ্ধারের জন্য দীঘিনালা উপজেলা ভাইস-চেয়ারম্যান সুসময় চাকমাসহ কয়েকজন উদ্ধারকারী ইঞ্জিনচালিত একটি নৌকা নিয়ে যাচ্ছিলেন। এ সময় মাইনী নদীর প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। স্থানীয়রা দীঘিনালা উপজেলা ভাইস চেয়ারম্যান সুসময় চাকমাসহ কয়েকজনকে উদ্ধার করতে সক্ষম হলেও দুইজন নিখোঁজ হন।নিখোঁজ দুইজন হলেন অনুপম চাকমা (৩৫) ও ছিগাা চাকমা (৩৪)। 
 
এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন দীঘিনালা থানার অফিসার ইনচার্জ সামছুদ্দিন ভূইয়া।
 
উলেখ্য, অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে  দীঘিনালায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে গেছে।
 
ইত্তেফাক/নূহু