ভাণ্ডারিয়ায় মাদকসহ ব্যক্তি আটক

আপডেট : ১২ জুন ২০১৮, ২০:৫৪
শহরের বড় কানুয়া গ্রাম থেকে মঙ্গলবার দুপুরে ৩৬পিচ ইয়াবা সহ এক যুবককে গ্রেফতার করেছে ভাণ্ডারিয়া থানা পুলিশ। আটককৃত মিঠু কবিরাজ (৩৬) পৌর শহরের বাসিন্দা।
 
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শাহাবুদ্দিন বলেছেন, এস আই কাইয়ুমের নেতৃত্ব পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে। এবিষয়ে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাকে কোর্টে প্রেরণ করা হবে। 
 
ইত্তেফাক/রেজা