পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ বুধবার থেকে টানা ৫ দিনের ছুটির ফাঁদে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর শুল্ক ষ্টেশনের আমদানি-রপ্তানি কার্যক্রম। আগামী ১৮ জুন সোমবার থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। তবে, এসময় ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন।
ভোমরা স্থল বন্দর শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার রেজাউল হক জানান, শুল্ক ষ্টেশন খোলা থাকলেও সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটির সাথে আরো একদিন বাড়িয়ে ৫ দিন বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন মর্মে আমাদেরকে এক পত্রের মাধ্যমে জানিয়েছেন। তবে, এই ৫ দিন ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন বলে তিনি জানান।
ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বিষয়টি নিশ্চিত করে জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চার দিন ছুটির সাথে সিএন্ডএফ এজেন্ট ও কর্মচারী অ্যাসোসিয়েশন এবং ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যৌথ আলোচনা করে সর্বসম্মতিক্রমে আরো একদিন বাড়িয়ে মোট ৫ দিন উভয় দেশের বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি আরো জানান, আগামী ১৮ জুন সোমবার থেকে আবারও যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
ইত্তেফাক/মোস্তাফিজ
