ধুনটে ভটভটির ধাক্কায় প্রতিবন্ধী শিশু নিহত

আপডেট : ১৩ জুন ২০১৮, ১৩:৫৮
বগুড়ার ধুনট-জোড়শিমুল সড়কে ভটভটির ধাক্কায় শান্ত মাহমুদ (৭) নামে শ্রবন প্রতিবন্ধী এক শিশু নিহত হয়েছে। নিহত শান্ত মাহমুদ উপজেলার চিকাশি ইউনিয়নের সুলতানহাটা গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
 
বুধবার দুপুর ১২টার দিকে ধুনট-জোড়শিমুল সড়কের সুলতানহাটা গ্রামে ঈদগাঁ মাঠের পাশে এই দুর্ঘটনা ঘটে।
 
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে গরু বোঝাই একটি ভটভটি জোড়শিমুল থেকে ধুনট শহরের দিকে রওনা হয়। পথিমধ্যে সুলতানাহাটা গ্রামের ঈদগাঁ মাঠের পাশে পৌছালে ভটভটির সামনে দিয়ে শান্ত মাহমুদ রাস্তা পারাপার হতে থাকে। এ সময় অসাবধাণতাবসত ভটভটি ধাক্কায় ঘটনাস্থলেই শান্ত মাহমুদের মৃত্যু হয়েছে। স্থানীয়রা ঘাতক ভটভটিটি আটক করলেও চালক কৌশলে পালিয়ে গেছে।
 

ইত্তেফাক/এএম