নাগেশ্বরীতে ২০৩ বোতল ফেন্সিডিলসহ আটক ২

আপডেট : ১৩ জুন ২০১৮, ১৭:৫১
নাগেশ্বরীতে ২০৩ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে আটক করেছে পুলিশ। এ অভিযানের সময় একজন পালিয়ে যায়। আটককৃতদের কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর পৌনে ৬টায় নাগেশ্বরী থানার এসআই অলেশ্বর সঙ্গীয় ফোর্সসহ রামখানা ইউনিয়নের পুর্ব রামখানায় অভিযান চালায়। এ সময় কুড়িগ্রামের মধ্য কুমরপুর বড়াইবাড়ী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মফিজুল ইসলাম (৪০) ও একই এলাকার তাহের আলীর ছেলে মাহাবুর রহমানকে (৩৮) ২০৩ বোতল ফেন্সিডিলসহ আটক করে। এ সময় আরেক সহযোগী কুড়িগ্রাম চৈতের খামারের বাচ্চু মিয়ার ছেলে আমিনুল ইসলাম (৪২) তাদের হিরো হোন্ডা স্পিলিন্ডার মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। 
 
নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) জাকির উল ইসলাম চৌধুরী জানান, আটককৃতদের বুধবার দুপুরে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/নূহু