বৃষ্টিতে পরিনত হয়েছে পাকা সড়ক কাঁচা সড়কে

আপডেট : ১৩ জুন ২০১৮, ১৯:২২
সংস্কারের ১ দিন যেতে না যেতেই প্রবল বৃষ্টিতে গৌরনদী বাসস্ট্যান্ড-বন্দর পাকা সড়কটি এখন কাঁচা সড়কে পরিনত হয়েছে।
 
জানা গেছে, ঈদকে সামনে রেখে সম্প্রতি এ জনগুরুত্বপূর্ণ সড়ক মেরামত-সংস্কারের উদ্যোগ নেয় গৌরনদী পৌর কর্তৃপক্ষ। গত ১০ জুন তড়িঘড়ি করে বিভিন্ন স্থানে কোনমতে পিচ-খোয়া দিয়ে সড়কটির মেরামত কাজ সমাপ্ত করে। ওই রাতের বৃষ্টিতে সড়কের পিচ-খোয়া উঠে গিয়ে পাকা সড়কটি কাঁদা-মাটির সড়কে পরিনত হয়। এ কারণে জনসাধারনের ভোগান্তি আরো বৃদ্ধি পেয়েছে। সড়কে গাড়ি আটকে পড়ে বিপাকে পড়েন অনেকেই।
 
ইত্তেফাক/নূহু