পিরোজপুরের কাউখালী উপজেলা জাতীয় পার্টি জেপির উদ্যোগে বুধবার মানিক মিয়া কিন্ডার গার্টেন মিলনায়তনে ইফতার মাহফিল, মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা জেপির সভাপতি মাহাবুবুর রহমান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক অ্যাডভোকেট হুমায়উন কবীর তালুকদার রাজু, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা জেপির সাধারণ সম্পাদক শাহ আলম নসু, যুগ্ন-সাধারণ সম্পাদক খান মোঃ বাচ্চু প্রভাষক হারুন আর রশীদ প্রমূখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস,এম আহসান কবীর, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার, উপজেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট এম,এ আউয়াল, জেপি নেতা বজলুর রহমান নান্নু, উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক নুরুজ্জামান মনু, সাংগঠনিক সম্পাদক আহসান কবীর ডাকুয়া, ছাত্র সমাজের আহবায়ক কাউয়ুম শেখ প্রমুখ।
স্থানীয় নেতৃবুন্দের মধ্যে ইউনিয়ন জেপি নেতা উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড জেপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী-পেশার রোজাদার মুসুল্লিগণ দোয়ায় শরিক হন। পরে জেপি চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে দোয়া-মোনাজাত করা হয় । মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা মোঃ হোসাইন আহম্মেদ।
ইত্তেফাক/নূহু
