কুড়িগ্রামে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ওসিসহ আহত ৬

আপডেট : ১৪ জুন ২০১৮, ০০:২৩

কুড়িগ্রামে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘ‌র্ষে সদর থানার ওসি ও পুলিশসহ অন্তত ৬জন আহত হয়ে‌ছেন। বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রওশন আলী ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, বর্তমানে প‌রি‌স্থি‌তি শান্ত রয়ে‌ছে।

 

পুলিশ জানায়, শহরের কলেজ মোড় এলাকায় রূপসী বাংলা হোটে‌লের সামনে বুধবার রাত ৯টার দিকে ছাত্রলীগ সভাপতি শেখ রাকিবুজ্জামান রাকিবের সঙ্গে সাধারণ সম্পাদক রকিবউজ্জামান রনির গালি দেয়ার ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। পরে সংবাদ পে‌য়ে সদর থানা পুলিশ ঘটনাস্থ‌লে এসে পরিস্থিতি নিয়ন্ত্র‌ণে অান‌তে লাঠিচার্জ করে।

 

এসময় সদর থানার ওসি মাহফুজার রহমান ও পুলিশ সদস্য শাহিন আলম খদকারসহ ৬জন আহত হন। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় শহ‌রে। এঘটনায় শহরজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

 

ইত্তেফাক/আরকেজি