শরণখোলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ১৪ জুন ২০১৮, ১৬:০৬
বাগেরহাটের শরণখোলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। 
 
হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাফালিবাড়ি (রায়েন্দা) গ্রামের বাচ্চু মোল্লার মেয়ে জান্নাতী (১০) ও তার বান্ধবী একই গ্রামের মো. সাইয়েদ মাতুব্বরের মেয়ে জান্নাতী (১০) বলেশ্বর নদীতে গোসল করতে যায়।
 
তারা নদীতে ডুব দিয়ে আর উঠে না আসায় নদীর পাড়ে থাকা আ. জলিল নামের এক জেলে অন্যদের জানান। পরে জলিলসহ অন্যরা নদীতে নেমে খোঁজ করতে থাকেন। একপর্যায় দুই জান্নাতীকে নদী থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/ইউবি