মাদারীপুর জেলার রাজৈরে গ্রামীণ ব্যাংকের এক মাঠ কর্মীকে কুপিয়ে হত্যা করে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার খালিয়া ইউনিয়নের নয়াকান্দি গ্রামের বেপারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহেল চৌধুরী (৩৫) গোপালগঞ্জ সদর উলপুর গ্রামের মো. ইব্রাহিম চৌধুরীর ছেলে ও গ্রামীণ ব্যাংক টেকেরহাট খালিয়া শাখার মাঠকর্মী।
পুলিশ ও গ্রামীণ ব্যাংক সূত্রে জানা যায়, সোহেল চৌধুরী বৃহস্পতিবার বেলা ১১টার দিকে লোনের কিস্তির টাকা উত্তোলন করে মোটরসাইকেলে অফিসে ফিরছিলেন। নয়াকান্দি গ্রামের বেপারীপাড়া এলাকায় ছিনতাইকারীরা সোহেল চৌধুরীকে কুপিয়ে হত্যা করে। এ সময় ছিনতাইকারীরা তার কাছে থাকা প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।
রাজৈর থানার ওসি জিয়াউল মোর্শেদ ঘটনা নিশ্চিত করে জানান, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা ওই ছিনতাইকারীদের গ্রেফতার করতে প্রষ্টেচা চালাচ্ছি।
ইত্তেফাক/ইউবি
