পিরোজপুর শহরের চাঁদমারি এলাকায় বলেশ্বর নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে বিক্রম কর্মকার (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বরিশাল বিএম কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র বিক্রম শহরের বসন্তপুল সড়কস্থ প্রশান্ত কর্মকারের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে কয়েকজন বন্ধুর সাথে বলেশ্বর নদীতে বিক্রম কর্মকার গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। এসময় তার বন্ধুরা ও এলাকাবাসী খোঁজাখুঁজি করে প্রায় তিন ঘণ্টা পরে নদী থেকে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুর সদর হাসপাতালের কতর্ব্যরত চিকিৎসক সাকিল সরোয়ার জানান, কলেজছাত্র বিক্রমকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।
ইত্তেফাক/ইউবি
