গাজীপুরে ট্রেনের ছাঁদ থেকে পড়ে অজ্ঞাত পরিচয়ের দুই পুরুষ যাত্রী নিহত হয়েছেন।বৃহস্পতিবার বিকালে গাজীপুর ধীরাশ্রম রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
জয়দেবপুর রেল জংশন পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. রকিবুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনের ছাঁদে বসে অন্য যাত্রীদের সঙ্গে দুই যাত্রী ঈদের ছুটিতে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। বৃহস্পতিবার বিকাল ৬টার দিকে গাজীপুরের ধীরাশ্রম স্টেশনের আউটার সিগ্যনালে এসে পৌছলে হঠাৎ ছাদ থেকে মাটিতে পড়ে যায় ওই দুই ব্যক্তি। এতে ট্রেনে কাটা পড়ে তারা ঘটনাস্থলেই মারা যায়। নিহতদের পরনে ছিল শার্ট ও প্যান্ট। তাদের বয়স আনুমানিক ২৫-৩০ এর মধ্যে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
ইত্তেফাক/রেজা
