শিবপুরে শতাধিক পথশিশুর মধ্যে বস্ত্র বিতরণ

আপডেট : ১৫ জুন ২০১৮, ১১:৫৪
সেবামূলক সংগঠন রেনেসাঁস ক্লাবের আয়োজনে শিবপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজ মাঠে বৃহস্পতিবার (১৪ জুন) শতাধিক পথশিশু, গরিব-অসহায়দের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে।
 
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তরুণ সমাজসেবক মোশারফ হোসেন রনি। তিনি বলেন, রেনেসাঁস ক্লাবের সকল সদস্যকে অসহায় ও পথশিশুদের পাশে থেকে বস্ত্র ও ইফতার সামগ্রী বিতরণ করায় আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আগামী দিনে এই সংগঠনের কর্মকাণ্ডে সর্বদা পাশে থাকার প্রতিশ্রুতি দেন।  
 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিবপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজের দাতা সদস্য আনোয়ার হোসেন স্বপন, শিবপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন ও বর্তমান সভাপতি মো. রিটন মিয়া।
 
রেনেসাঁস ক্লাবের সভাপতি ফয়সাল আফ্রাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সঞ্চয় সরকারের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন নরসিংদী জেলা শাখার আহ্বায়ক সম্রাট সরকার। বস্ত্র বিতরণ শেষে ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন ফোরকান আফ্রাদ।
 
ইত্তেফাক/এমআই