ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর গোয়ালপাড়া এলাকায় ভাগিনা বীরেনের হাতে মামা ধীরেন (৩২) খুন হয়েছেন। বীরেনের রহিমানপুর গোয়ালপাড়া এলাকায় নিজ বাসায় শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বীরেনের জামাই ও মেয়ের সঙ্গে মামা ধীরেনের কথা কাটাকাটি হয়। এ কারণে বীরেন তার মামার প্রতি রেগে যান। পরে মামাকে বাড়িতে ডেকে নিয়ে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করেন বীরেন। এসময় ধীরেন অচেতন হয়ে পড়লে এলাকাবাসী তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
পরে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক ধীরেনকে রংপুরে রেফার্ড করেন। রংপুর নেয়ার পথে ধীরেন মারা যান। লাশ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার ওসি আব্দুল লতিফ মিয়া হত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত চলছে, পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/আরকেজি
