বঙ্গবন্ধু সেতুতে যানবাহন পারাপারে নতুন রেকর্ড

আপডেট : ১৫ জুন ২০১৮, ১৪:৩৩
যানবাহন পারাপারের নতুন রেকর্ড করেছে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ। গত ২৪ ঘণ্টায় বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ঈদযাত্রায় ছোট বড় বিভিন্ন ধরনের ৩০ হাজার ৫০৭ টি যানবাহন পারাপার হওয়ায় এ রেকর্ডের সৃষ্টি হয়। যা বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার সর্বোচ্চ সংখ্যাক যানবাহন পারাপার করে নতুন রেকর্ড গড়লো ।
 
এর আগে চলতি ঈদ যাত্রায় বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৭৭৫ টি যানবাহন পারাপার হয়। এদিকে ছোটবড় বিপুল সংখ্যক গাড়ি পারাপার হওয়ায় ২ কোটি ১৯ লাখ ৬৪ হাজার ৩০০ টাকার টোল আদায় করেছে করেছে কর্তপক্ষ।
 
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতুর টোল ম্যানেজার আমিনুর রহমান বলেন, গত ২৪ ঘন্টায় ছোট বড় বিভিন্ন ধরনের ৩০ হাজার ৫০৭ টি যানবাহন পারাপার হওয়ায়  মধ্য দিয়ে সেতু কর্তৃপক্ষ এ রেকর্ড অর্জন করেছে।
 
ইত্তেফাক/আরকেজি