শিবপুর উপজেলার দুলালপুর দুঃস্থ মানব কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে গরিব, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ ১৫ জুন শুক্রবার বেলা ১১টায় সংগঠন কার্যালয়ে প্রতি বছরের মতো এবারও শতাধিক শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
দুঃস্থ মানব কল্লাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জহিরুল হক মোল্লা হারুন, সাধারণ সম্পাদক মাজাহারুল হক সেতু, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, প্রতিষ্ঠাতা ও সাংগঠনিক সম্পাদক ও আনোয়ার হোসেন স্বপন, অর্থ সম্পাদক হুমায়ন কবির বাবুলসহ সংগঠনের সদস্যরা বস্ত্র বিতরণে এসময় উপস্থিত ছিলেন।
সংগঠনের পরিচলকরা বলেন, ২০০৬ সাল থেকে প্রতিটি ঈদে গরিব-অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ বস্ত্র, ঈদ সামগ্রী, ইফতারসহ নানা ধরনে উপহার দিয়ে থাকি। আগামী দিনগুলোতে মানবতার কল্যাণে আমরা সব সময় সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করে যাব।
ইত্তেফাক/নূহু
