পাবনায় ২৯ মৃত শ্রমিক পরিবারে ৩ লাখ ৭০ হাজার টাকা প্রদান

আপডেট : ১৬ জুন ২০১৮, ১১:৫৭
 
পাবনা জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ২৯ জন মৃত শ্রমিক সদস্যদের পরিবারবর্গের হাতে মৃত্যুকালীন ৩ লাখ ৭০ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সংগঠনের নিজস্ব মিলনায়তনে মৃত শ্রমিক সদস্যদের পরিবারের হাতে এই অর্থ প্রদান করা হয়।
 
অর্থ প্রদান অনুষ্ঠানে ট্রাক মালিক গ্রুপের রুহুল আমিন বিশ্বাস রানা, শামছুর রহমান মানিক, মোজাম্মেল হক কবির, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান, জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডব্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল্লাহ শেখ, সিনিয়র যুগ্ন সম্পাদক আমিরুল ইসলাম ইসহাক, সহ-সভাপতি আহম্মদ আলী মুন্সি, সাংগঠনিক সম্পাদক নান্নু, প্রচার সম্পাদক আব্দুল বারিক, সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, কার্যকরী সদস্য বাবলু, মিলন, রবি, মোতালেব হোসেন, বিশু, আনোয়ার প্রমূখ উপস্থিত ছিলেন।
 
অর্থ প্রদানের পূর্বে সংগঠনের সাধারন সম্পাদক অ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাসের আশুমুক্তি কামনা করে উপস্থিত সকলে বক্তব্য দেন।
 
ইত্তেফাক/মোস্তাফিজ