আড়াইহাজারে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১৬ জুন ২০১৮, ১৩:১২
আড়াইহাজারে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী গুদারাঘাট এলাকা থেকে এই লাশটি উদ্ধার করা হয়েছে। 
 
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, লাশটি পচে গেছে। ধারণা করা হচ্ছে, বেশ কিছু দিন আগে অন্য কোথাও থেকে হত্যা করে লাশটি এখানে ফেলে গেছে। লাশটি পচে যাওয়ার কারণে কিছুই বুঝা যাচ্ছে বলেও তিনি জানান। 
 
ওসি আরো জানান, লোকটির বয়স ২৫ থেকে ৩০ এর ভেতরে হতে পারে। তার পরিচয় পাওয়া যায়নি। গায়ের গেঞ্জি ও প্যান্ট রয়েছে। 
 
ওসি এম এ হক জানান, লোকটির পরিচয় জানার চেষ্টা চলছে। তবে ময়নাতদন্তের আগে কিছু বলা যাচ্ছে না। 
 
ইত্তেফাক/কেকে