আড়াইহাজারে স্বামীর সঙ্গে অভিমান করে লতা বেগম (৩০) নামের এক গৃহবধু গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্ঠা করেছে। উপজেলার উচিৎপুরা ইউনিয়নের দাসিরদিয়া গ্রামে ঈদের দিন দুপুরে এই ঘটনা ঘটে। আশংকাজনক অবস্থায় লতাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সে ওই গ্রামের দুলালের স্ত্রী।
জানা গেছে, লতার সঙ্গে তার স্বামী তর্ক-বিতর্কের এক পর্যায়ে ঘরের দরোজা বন্ধ করে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তার সারা শরীর পুড়ে যায়। আড়াইহাজার সরকারী হাসপাতালের দায়িত্বরত ডাক্তার উত্তম কুমার জানান, মহিলার শরীরের ওপরের অংশ পুড়ে গেছে। তার অবস্থা আশংকাজনক।
আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। ওই মহিলা নিজে আগুন দিয়েছে না অন্য কোন কারণ রয়েছে তার তদন্ত চলছে।
ইত্তেফাক/নূহু
