বড় ডিসপ্লের সর্বশেষ অ্যান্ড্রয়েড এবং সর্বাধুনিক ডিজাইন-এর সমন্বয়ে ব্যতিক্রমী মান উপভোগ করার সুযোগ করে দিবে নকিয়ার নতুন এই ফোনটি নকিয়া ফোনের উত্সভূমি এইচএমডি গ্লোবাল বাংলাদেশের বাজারে নিয়ে এলো অ্যান্ড্রয়েড (গো সংস্করণ) স্মার্টফোন পরিবারের নতুন সদস্য নকিয়া ওয়ান প্লাস। নকিয়া ওয়ান প্লাস শুরুর দিকের গ্লোবাল অ্যান্ড্রয়েড ৯ (গো সংস্করণ) স্মার্টফোনগুলির মধ্যে অন্যতম, যাতে থাকছে একটি বড় স্ক্রিনসহ উচ্চমান সম্পন্ন ডিজাইন ও সলিড ইমেজিং। ব্যবহারকারীরা এখন তাদের প্রিয় অ্যাপ্লিকেশন, গেমসহ সর্বশেষ অ্যান্ড্রয়েড (গো সংস্করণ) বৈশিষ্ট্যসমূহ- যেমন গুগল অ্যাসিস্ট্যান্ট গো উপভোগ করতে পারবেন।
পণ্য দর্শন ও পোর্টফোলিওর অংশ হিসেবে নোকিয়া সর্বদা অ্যান্ড্রয়েড এর সর্বোত্তম সরবরাহে বিনিয়োগ করে আসছে । নকিয়া ওয়ান প্লাস-এর মাধ্যমে বাংলাদেশের গ্রাহকরা তাদের ক্রয় ক্ষমতার মধ্যে বড় ডিসপ্লে, দৃঢ় ইমেজিং এবং অনন্য ন্যানো-পেটার্ন ফিনিশিং এবং সর্বশেষ অ্যান্ড্রয়েড সংস্করণ ৯ পাই (গো এডিসন)-এর মতো আকর্ষণীয় ফিচার উপভোগ করতে পারবেন।
ভ্যালু সেগমেন্ট এর অংশ হিসেবে নকিয়া নিয়ে এসেছে প্রগতিশীল এবং এজ কাটিং ডিজাইন। থ্রিডি টুলিংয়ের সাহায্যে উদ্ভাবনী উপকরণ ব্যবহার করে এই ফোনটির পেছন দিক তৈরি করা হয়েছে অসাধারণ টেক্সচার এর ন্যানো প্যাটার্ন এ যা ডিসপ্লেতে সংযোজিত হয়েছে। হ্রাসকৃত ডেড ব্যান্ডস অর্থাত্, আরো স্ক্রিন-রিয়েল এস্টেট, যা ইউজারদের কন্টেন্ট, অ্যাপসগুলোকে আরো ভালোভাবে উপভোগ করার সুযোগ করে দিবে। নকিয়া ওয়ান প্লাসের ৫.৪৫ আইপিএস ১৮:৯ ফুল স্ক্রিন ডিসপ্লেতে গ্রাহকদের ওয়েব ব্রাউজিং, পছন্দের কন্টেন্ট স্ট্রিমিং এবং গেইমিং অভিজ্ঞতাকে আরো অনবদ্য করে তুলবে।
নকিয়া ওয়ান প্লাস-এ অটো ফোকাস রিয়ার ক্যামেরা এবং নতুন ফ্রন্ট ক্যামেরাটির সাহায্যে তোলা যাবে দুর্দান্ত ডিটেলস-এর ছবি যা গ্রাহকদের সেলফি তোলার অভিজ্ঞতাকে নতুন আঙ্গিকে স্বয়ংসম্পূর্ণ করবে। নকিয়া ওয়ান প্লাসে থাকছে ৮ মেগাপিক্সেল অটো ফোকাস রেয়ার ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যা গল্পধারণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সক্ষম। এগুলো আসে একটি উন্নত মানের মিডিয়াটেক কোয়াড কোর সিপিইউ।
সর্বশেষ অ্যান্ড্রয়েড ৯ পাই (গো সংস্করণ)-এর সঙ্গে নকিয়া ওয়ান প্লাম একটি মসৃণ এবং প্রতিক্রিয়াশীল অভিজ্ঞতা প্রদানের জন্য অপ্টিমাইজ করা হয়েছে যা সময়ের সঙ্গে আরো উন্নত হবে। এছাড়াও গ্রাহকরা পাবেন গুগল ফটোস-এর আনলিমিটেড স্টোরেজ ব্যবহারের সুযোগ যার মাধম্যে বিনামূল্যে যত খুশি তত ছবি এবং ভিডিও সংরক্ষণ করতে পারবেন। অ্যান্ড্রয়ডে ৯ পাই (গো সংস্করণ) অ্যাপ্লিকেশন দ্রুত চালানো এবং কম ডেটা খরচের জন্য ডিজাইন করা হয়েছে। গ্রাহকরা যেকোনো তথ্য অনুসন্ধানের সহজতার জন্য এন্ড্রয়েডের অপটিমাইজড এপ্লিকেশন ব্যবহারে গুগল প্লে স্টোরের সম্পূর্ণ এক্সেস পাবেন। নকিয়া ওয়ান প্লাস সুরক্ষিত এবং আপ-টু-ডেট অঙ্গীকার নিয়ে এসেছে যাতে থাকছে না কোন ব্লোটওয়্যার, স্কিনস বা ইউআই পরিবর্তন এবং অপ্রয়োজনীয় প্রি-ইনস্টল হওয়া অ্যাপ্লিকেশন বা হিডেন প্রসেস, যা ব্যাটারির ক্ষমতা বিঘ্নিত করে। নকিয়া ওয়ান প্লাস ইউজারদের তথ্য নিরাপদ রাখার লক্ষ্যে ডাটা ব্যবহারের ট্র্যাকিং এবং পর্যবেক্ষণের জন্য যাচাইযোগ্য বুট এবং অ্যাক্সেসযোগ্য ড্যাশবোর্ডের মতো শীর্ষ-অফ-লাইন সুরক্ষা ফিচারগুলো নিয়ে এসেছে । দেশের বাজারে স্মার্ট ফোনটি পাওয়া যাচ্ছে ৬ হাজার ৯শ’ ৯৯ টাকায়।
