মাদক ব্যবসায়ীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধ’, নিহত ১

আপডেট : ১৮ জুন ২০১৮, ১০:১৭
যশোরের অভয়নগরে দু’দল মাদক ব্যবসায়ীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। সোমবার ভোরে নওয়াপাড়া পৌর এলাকার চেঙ্গুটিয়ায় এ ঘটনা ঘটে।
 
নিহত মাদক ব্যবসায়ী শহীদুল ইসলাম (৩৮) উপজেলার বুইকারা গ্রামের নূর ইসলামের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
 
অভয়নগর থানার ওসি শেখ গনি মিয়া জানান, চেঙ্গুটিয়া এলাকায় দু’দল মাদক ব্যবসায়ীদের মধ্যে 'বন্দুকযুদ্ধের' খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তাদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি লাশ উদ্ধার করা হয়।
 
ইত্তেফাক/আরকেজি