যুক্তরাষ্ট্রে সীমান্তরক্ষীদের কাছ থেকে পালানোর চেষ্টাকালে দুর্ঘটনায় ৫ অভিবাসী নিহত

আপডেট : ১৮ জুন ২০১৮, ১২:৩১
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে রবিবার সীমান্ত প্রহরীদের ধাওয়া খেয়ে পালানোর সময় এক গাড়ি দুর্ঘটনায় পাঁচ অভিবাসী নিহত হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহতও হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
 
স্থানীয় ডিম্মিট কাউন্টির শেরিফ ম্যারিওন বয়েডকে উদ্ধৃত করে খবরে বলা হয়, গাড়িটির ভেতর অন্তত ১৪ জন লোক ছিল। ঘটনায় চালক সামান্য আহত হয়েছে। তবে  পাঁচ জন নিহত হয়েছেন। ঘটনাস্থলেই গাড়ির চার যাত্রী নিহত হয়েছে। একজন হাসপাতালে নেয়ার পর মারা যায়। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। হোমল্যান্ড সিকিউরিটি এজেন্টরা গাড়ির চালকে গ্রেফতার করেছে। 
 
এবিসি টেলিভিশন জানায়, সান অ্যান্টোনিওর বাইরে বিগ ওয়েলস নগরীতে এই সংঘর্ষ ঘটে। সীমান্ত প্রহরীরা একটি এসইউভি গাড়ি ধাওয়া করলে এ ঘটনা ঘটে।
 
ইত্তেফাক/ জেআর