রাজশাহীর তানোরে গুবিরপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে মৌ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মৌ উপজেলার গুবিরপাড়া গ্রামের মাসুদ রানা ওরফে ভেলুর মেয়ে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আজ সকালে খেলা করার এক পর্যায়ে বাড়ির পাশে এক পুকুরের পানিতে পড়ে ডুবে যায় শিশু মৌ। পরে বাড়ির লোকজন পুকুরের পানিতে খোঁজাখুজি করে বেলা সাড়ে ৮টার দিকে তাকে পুকুরের নিচ থেকে উদ্ধার করে দ্রুত তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এক ভাই ও দুই বোনের মধ্যে নিহত মৌ ছিলো সবার ছোট।
ইত্তেফাক/কেকে
