বদরগঞ্জে কষ্টি পাথরের মূর্তি ও জাল ডলারসহ প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। উপজেলার মণ্ডলপাড়া নামক গ্রাম থেকে রবিবার রাতে তাদের আটক করা হয়।
তারা হলেন- রংপুরের পীরগঞ্জের নকারপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সাদা মিয়া (৩৬), তারাগঞ্জের কুর্শা এলাকার বাবুল মিয়ার ছেলে আরিফুজ্জামান (২২), একই গ্রামের আনারুল হকের ছেলে সৌরভ সরকার (২১) ও সেকেন্দার আলির ছেলে আমিনুল ইসলাম (২৭)। তাদের কাছ থেকে বড় সীমানা পিলার, কষ্টি পাথরের মূর্তি, জাল ডলার, ম্যাগনেফাইট গ্লাস, জাল টাকা বানানোর বিভিন্ন সামগ্রী ও ৬৫ হাজার টাকা পাওয়া যায়।
অতিরিক্ত পুলিশ সুপার রংপুর (বি-সার্কেল) মারুফ আহম্মেদ জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
