ধসে যাচ্ছে হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ

আপডেট : ১৮ জুন ২০১৮, ১৩:৫০
হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ধসে যাচ্ছে। যেকোন সময় বাঁধ ভেঙ্গে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।
 
জানা যায়, শহরতলীর তেঘরিয়া ইউনিয়নের কাকিয়ার আব্দা এলাকায় রবিবার দুপুরের পর খোয়াই নদীর বাঁধে ফাটল দেখা দেয়। বিকেলের মধ্যেই বাঁধের বিশাল অংশ নদীতে ধসে পড়ে। বাকি অংশে ফাটল দেখা দিয়েছে। যেকোন সময় ওই অংশটি ভাঙতে পারে। আর তা ভাঙলে তেঘরিয়া ও পইল ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
IMG0
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তাওহীদুল ইসলাম জানান, শহরের মাছুলিয়া ব্রিজের পূর্ব পাড়ে নদীর বাঁধ ধসে পড়ছে। ব্রিজের পাশ থেকে প্রচুর পরিমানে বালু উত্তোলনের ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এখন বাঁধটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোন সময় ভাঙতে পারে। তবে এটি মেরামতের জন্য চেষ্টা করা হচ্ছে।
 
ইত্তেফাক/আরকেজি