ভাঙ্গায় সোমবার সকালে গোপন বৈঠক চলাকালে জামায়াতের জেলা ও উপজেলা পর্যায়ের ৪৬ নেতাকর্মীকে আটক করে পুলিশ। উপজেলার সোনামুয়ী গ্রামের কয়ালবাড়ি মসজিদ থেকে তাদের আটক করা হয়।
ওসি কাজী সাঈদুর রহমান জানায়, সরকারের বিরুদ্ধে গোপন বৈঠক চলাকালে এলাকাবাসী থানায় খবর দিলে সোনামুখি গ্রামের কয়েলবাড়ি মসজিদ থেকে সকালে ৪৬ জামায়াত নেতাকর্মীকে আটক করা হয়। জামায়াতের উপজেলা আমির ও উপজেলা ভাইস চেয়ারম্যান সরোয়ার হোসেনের নেতৃত্বে ভোর রাত থেকে তারা সেখানে গোপন বৈঠক শুরু করেন।
ফরিদপুরের পুলিশ সুপার মো. জাকির হোসেন খান জানান, আটককৃতদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/আরকেজি
