গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সৌরভ বাড়ৈ (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে কোটালীপাড়া উপজেলার মাচারতারা নামক স্থানে খালের পানিতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওই শিশুর পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি জানান, শিশুটি মাচারতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র। তার বাবা মাচারতারা গ্রামের কাঠমিস্ত্রি সঞ্জয় বাড়ৈ এবং মা অঞ্জনা বাড়ৈ অন্যের বাড়িতে কাজ করেন। রবিবার প্রতিদিনের মতো তারা অন্যের বাড়িতে কাজে যায়। সৌরভ তার মায়ের সঙ্গে যায়। সেখানে মায়ের কাজে সমস্যা হওয়ায় দুপুরে ছেলেকে বাড়ি চলে যেতে বলে। সে বাড়ি যাওয়ার পথে খালের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
সোমবার সকালে পানিতে লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেন।পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ইত্তেফাক/ইউবি
