ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুরের আঃ মালেকের শিশু পুত্র রিফাতের (১১) লাশ নিখোঁজের ৬ দিন পর নানার বাড়ী ভালুকা উপজেলার বনগাঁওয়ের জঙ্গল থেকে রবিবার বিকালে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিশুর মা রাতে থানায় মামলা করার পর পুলিশ পাশের বাড়ীর নাসির উদ্দিন (৩৫) নামে একজনকে আটক করেছে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এস আই মোখলেছুর রহমান।
নিহত শিশু রিফাতের মা রিনা আকতার জানান, হাতে থাকা দামী মোবাইলের কারনেই তাকে তার শিশু পুত্রকে অপহরণের পর হত্যা করেছে অপহরণকারীরা।
মামলা তদন্ত কর্মকর্তা এস আই মোখলেছুর রহমান জানান, লাশ উদ্ধারের পর নাসির উদ্দিন নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ন তথ্য পাওয়া গেছে। মামলার তদন্তের স্বার্থে বিস্তারিত বলা যাচ্ছে না বলে জানান তিনি।
ইত্তেফাক/নূহু
