শিবপুরে ছাত্রলীগের হাতে যুবলীগ নেতা গুলিবিদ্ধ

আপডেট : ১৮ জুন ২০১৮, ১৯:০২
শিবপুরে ছাত্রলীগের হাতে যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ নেতার নাম কিরণ (৪৫)। হামলাকারী ছাত্রলীগ নেতার নাম রাকিব (২৫)। শিবপুর উপজেলার খড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফাইনাল সাঁতার প্রতিযোগীতাকে কেন্দ্র করে গতকাল রবিবার বিকাল ৪টায় যুবলীগ নেতা কিরনের সঙ্গে উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোশারফের তর্ক হয়। এক পযার্য়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে ছাত্রলীগের নেতাকর্মীরা ক্ষুদ্ধ হয়ে শিবপুরে ফিরে আসে। 
 
কিছুক্ষণ পর পূনরায় ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো: রাকিব ও খড়িয়ার উত্তরপাড়া গ্রামের ওসমানের ছেলে মো: হাসানসহ ৬জন নেতাকর্মী দুইটি মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে ফিরে এসে কিরণের ওপর হামলা করে। প্রথমে পাঁচ রাউন্ড গুলি ছুঁড়ে। একটি গুলি তার কোমরে বামপাশের হাড়ে বিদ্ধ হয়। এ সময় হামলাকারীরা দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।  
 
এলাকাবাসী গুলিবিদ্ধ যুবলীগ নেতা কিরণকে প্রথমে শিবপুর সরকারি হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
 
পরিবার সূত্রে জানা যায়, বর্তমানে কিরণ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মোঃ মেহেদী আমানের তত্ত্বাবধানে ১০২নং ওয়ার্ডে, ২নং বেডে চিকৎসাধীন।
 
স্থানীয় এমপি বলেন, দোষীদের অবিলন্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে র্নিদেশ দেওয়া হয়েছে। আহতের চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন বলে জানান তিনি।
 
উপজেলা নির্বাহী অফিসার শীলু রায় বলেন, এই বিষয়টির নিয়মিত খোঁজ রাখছি। প্রকৃত দোষীদের গ্রেফতার করার চেষ্টা চলছে।
 
শিবপুর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি সত্য। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। আজকের মধ্যে বাদী মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।
 
উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোশারফ হোসেন ভূঁইয়া বলেন, ঘটনাটির সত্যতা স্বীকার করে তিনি জানান, তারা ছাত্রলীগের নেতাকর্মী, বিষয়টির জন্য আমি দুঃখিত।
 
উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রিফাত রাখিল বলেন, এইসব নেতাকর্মীর দায়ভার আমরা নেব না। গঠনতন্ত্র অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।
 
এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি। এলাকায় জনমনে আতংক বিরাজ করছে। ২৬ ঘন্টা অতিবাহিত হওয়ার পরও থানায় কোন মামলা হয়নি।
 
ইত্তেফাক/নূহু