শ্যামনগরে অস্ত্রসহ দুই ব্যাক্তিকে আটক করেছে র‌্যাব

আপডেট : ১৮ জুন ২০১৮, ১৯:১০
সাতক্ষীরার শ্যামনগরে দুই ঘের ব্যবসায়ীকে বাড়ি থেকে আটক করে নিয়ে গেছে র‌্যাব-৬ এর সদস্যরা। গতকাল রবিবার রাত ১১টার দিকে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, গাবুরা ইউনিয়নের পাশের্মারি গ্রামের আলহাজ্ব ওয়াজেদ আলী জোয়ার্দ্দারের ছেলে। আব্দুস সাত্তার (৬৫) ও একই  গ্রামের মোহাম্মদ আলী গাজীর ছেলে আব্দুল হাকিম (৪০)।
 
পরিবারের সদস্য আমিরুল জোয়ার্দ্দার ও ডুমুরিয়া গ্রামের মেম্বর আবিয়ার রহমান জানান, গত রবিবার রাতে ডুমুরিয়া খেয়াঘাট এলাকায় র‌্যাব এর সদস্যদের নিকট আটককৃত ব্যাক্তিদের বিষয় জানতে চাইলে র‌্যাব পরিচয় সদস্যরা বলেন, আটক ব্যাক্তিদের কাছ থেকে একটি পিস্তল পাওয়া গেছে।
 
তবে খুলনার র‌্যাব-৬ এর লেঃ কর্ণেল জাহিদের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমরা ওই এলাকায় যায়নি এবং কাউকে আটক করিনি। এ ঘটনায় গাবুরা ইউনিয়নের মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।
 
শ্যামনগর থানার ওসি সৈয়দ আব্দুল মান্নান বলেন, লোকমুখে শুনেছি র‌্যাব পরিচয়ে দুই ঘের ব্যবসায়ীকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গেছে।
 
ইত্তেফাক/নূহু