ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওরে যাত্রীবাহী একটি বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
ঈদের দিন (শনিবার) বিকেল সাড়ে ৩টার দিকে মহাসড়কের ঘিওর উপজেলার জোকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঘিওর উপজেলার বানিয়াজুড়ি ইউনিয়নের কেল্লা এলাকার রফিকুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (২১) এবং একই এলাকার মহিদুর রহমানের ছেলে আব্দুল মোমিন (২২)।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ দৌলা বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলের দিকে মোটরসাইকেল করে জাহিদুল ও মোমিন মানিকগঞ্জের দিকে যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা পল্লীসেবা পরিবহনের যাত্রীবাহী একটি মিনিবাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুই যুবক মারা যায়।
ইত্তেফাক/নূহু
