ঝিনাইদহে মাইক্রোবাসের ধাক্কায় আজিজুর রহমান লিলু (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার দুপুরে শহরের আরাপপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, সদর উপজেলার নগরবাথান গ্রামের হাবিবুর রহমানের ছেলে আজিজুর রহমান লিলু দুপুরে মোটরসাইকেলে শহর থেকে গাড়াগঞ্জ যাচ্ছিলেন। পথে আরাপপুর হিরা বেকারির সামনে একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় উপর ছিটকে পড়েন। এতে লিলু গুরুতর আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/ইউবি
