ব্রাহ্মণবাড়িয়ায় ৫ দোকান পুড়ে ছাই

আপডেট : ১৯ জুন ২০১৮, ১১:৩৬
ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের বি.বাড়িয়া স্কুল মার্কেটে সোমবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
 
ব্রাহ্মণবাড়িয়া দমকল বাহিনীর সহকারী পরিচালক শরীফুল হক ভূইয়া জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। মুহুর্তেই আগুন মার্কেটের আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পরে। খবর পেয়ে দমকল বাহিনীর ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৫টি দোকান পুড়ে গেছে।
 
ইত্তেফাক/আরকেজি