ভাণ্ডারিয়া থানা সংলগ্ন ইকোপার্কটি ঈদের তৃতীয় দিনেও বিভিন্ন বয়সী বিনোদন প্রেমীদের উপচে পড়া ভিড় ছিল লক্ষণীয়। জাতীয়পার্টি জেপির চেয়ারম্যান এবং পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু পরিবেশ ও বনমন্ত্রী থাকা কালে তার উদ্যোগে সামাজিক বন বিভাগের বাস্তবায়নে কচাঁ নদী লাগোয়া পার্কটি তৈরি করা হয়।
ঈদের তৃতীয়দিন সোমবার ইকোপার্কে গিয়ে দেখা গেছে, পার্কে থাকা সবুজ বনায়নকৃত গাছের ছায়ায় বসে তরুণ-তরুণী, যুবক-যুবতী ছাড়াও বয়স্করা সেলফি তোলা, ফুচকা, চটপটি, আইচক্রিম, কফি খাওয়া, বাচ্চাদের জন্য খেলনা কিনে সময় কাটাতে।
IMG0
ওসি মো. শাহাবুদ্দিন জানান, পার্কের নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা রয়েছে। পার্কের আরো উন্নয়নের জন্য মাননীয় মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর জোর তাগিদ দিয়েছেন তিনি।
ইত্তেফাক/আরকেজি
